প্রতি বছরের মত এবারও মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে মরহুম সাবেক পৌর চেয়ারম্যানদের নামে পশু কুরবানি দেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।

 


রোববার (১০ জুলাই) সকালে এ কোরবানি দেওয়া হয়।

 

মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বলেন, মৌলভীবাজার পৌরসভাকে এই পর্যায়ে নিয়ে আসতে যারা অবদান রেখেছেন সে সব পৌর চেয়ারম্যানদের প্রতি শ্রদ্ধা ও স্মরণে পশু কুরবানি দেওয়া হয়েছে।

 

মেয়র জানান, ইসলামের রীতি অনুযায়ী কুরবানিতে ৭ জনের নাম দেওয়া হয়েছে।

তারা হলেন- হযরত মোহাম্মদ (স.), পৌরসভার সাবেক ৬ চেয়ারম্যান মরহুম সৈয়দ মহসিন আলী, মরহুম সৈয়দ সরফরাজ আলী, মরহুম আব্দুর রাজ্জাক, মরহুম রশীদ মিয়া, মরহুম সাজ্জাদুর রহমান পুতুল ও মরহুম মাহমুদুর রহমান।

 

তিনি আরোও জানান, যারা ঈদের দিন ছুটি না কাটিয়ে বর্জ্য অপসারণসহ পৌরবাসীর সেবায় নিয়োজিত ছিলেন সেসব পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/এফসি/এসডি-২৫