সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় অবস্থান করেছেন।
মঙ্গলবার (১২ জুলাই) তাঁর ব্যক্তিগত কর্মকর্তা আবদুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চেয়ারম্যান সাহেবের শারীরিক অবস্থা ভালো আছে। সবাই তাঁর জন্য দোয়া করবেন।
বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে সিলেট নগরের সুবিদবাজারস্থ বাসভবনে অবস্থান করছেন বলেও জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/জেপি




