বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেনারেল সেক্রেটারী এ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন প্রচলিত শ্রমনীতি বৈষম্যমূলক। যে কারনে এখনো শ্রমিকরা সঠিক সময়ে বেতন-ভাতা পায়না। শ্রমিকদের রক্তে রাজপথ রঞ্জিত হয়। ন্যায্য অধিকারের জন্য দ্বারে দ্বারে ঘুরতে হয়। শ্রমিকদের সার্বিক উন্নতির জন্য ভারসাম্যপূর্ণ, ইনসাফ ভিত্তিক ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী শমনীতি প্রতিষ্ঠা ছাড়া শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধান হবে না।
তিনি বলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। দেশব্যাপী বঞ্চিত, নিপীড়িত শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আমরা অবিরত কাজ করে যাচ্ছি। আমাদের এই কাফেলা শ্রমিক অঙ্গণে ইনসাফ কায়েমে অব্যাহত সংগ্রাম চালিয়ে যাবে ইনশাআল্লাহ।
এ্যাডভোকেট আতিকুর রহমান বুধবার (১৩ জুলাই) সকালে গোয়াইনঘাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি নং- ৫৭) আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গোয়াইনঘাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও শ্রমিকনেতা নাজিম উদ্দিন কাওসার এবং মো. কামরান হোসেনের পরিচালনায় উপজেলার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্ঠা ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা উত্তর সভাপতি মাওলানা নিজাম উদ্দিন খান, সেক্রেটারী জালাল আহমদ চেয়ারম্যোন, উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের উপদেষ্ঠা মাস্টার আবুল হোসেন, মিনহাজ উদ্দিন চেয়ারম্যান, মাওলানা আব্দুল খালিক, মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ




