সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও গোয়াইনঘাট উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাপ মিয়ার মা ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 


বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর।

জানা যায়, গত শনিবার বার্ধক্য জণিত রোগে আক্রান্ত হলে তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ইন্তেকাল করেন। তার তিন ছেলে ও তিন মেয়েসহ অনেক গুণগ্রাহী রয়েছেন।

 

এদিকে গোলাপ মিয়ার মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, সুভাষ চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/এমএএম/এসডি-২৭