একে বারে শেষ মুহুর্তে এসে জমজমাট হয়ে উঠেছে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের ত্রি-বার্ষিকী নির্বাচন। দিন রাত প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীসহ তাদের সমর্থকেরা।
পোস্টার লিফলেট বিতরণের মাধ্যমে ভোট ও দোয়া চাচ্ছেন প্রার্থীরা। শুধু তাই নয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে সরগরম প্রচারণা।
নিজেদের পছন্দের প্রার্থীর ছবিসহ পোস্ট করে ভোট কামনা করতে দেখা গেছে অনেককেই। নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীসহ কর্মী সমর্থকসহ সাধারণ জনগণের মধ্যে যেন বিরাজ করছে এক উৎসবের আমেজ।
এবারের নির্বাচনে ৭টি পদে লড়াই করছেন ১৬ জন প্রার্থী।
সভাপতি পদে লড়ছেন ব্যবসায়ী মোঃ সামছু মিয়া ও জগদীশ চন্দ্র মোদক। সহ-সভাপতি পদে লড়ছেন মোঃ মিজবাহ উদ্দিন, মোঃ আব্দুল কুদ্দুস ও মোঃ রজব আলী।
সাধারণ সম্পাদক পদে লড়ছেন মোঃ মফিজুর রহমান বাচ্চু ও এমদাদুর রহমান বাবুল, সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন মোঃ বদরুল আলম চৌধুরী ও মোঃ আলী আজগর।
সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন উৎপল কুমার রায় ও আহমেদ জামান খান।
কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়েছেন হাজী মোঃ শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়েছেন আব্দুল হান্নান, সাহিত্য শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে লড়ছেন পংকজ কান্তি দাস, শাহ আলম রাজ ও সামাজুল খান।
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান, প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়েছেন তৌহিদুল ইসলাম তহিদ, দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন, শ্রম ও সমাজ কল্যান সম্পাদক পদে লড়ছেন রতন কুমার রায় ও আলিউর রহমান।
এছাড়াও কার্যকরি কমিটির সদস্য হিসেবে বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়েছেন আরো ৯ জন প্রার্থী।
আগামী ১৬ জুলাই অনুষ্টিত হবে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের নির্বাচন। ৯৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন ব্যবসায়ী নেতাদের।
এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার মোঃ সজিব আলী জানান, সুষ্টভাবে নির্বাচনের আয়োজন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, আশা করছি আগামী ১৬ তারিখ একটা সুষ্ট নির্বাচন সকলকে উপহার দিতে পারব।
সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-০১




