সিলেটে মেট্রোপলিট পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মো. শফিকুল ইসলামের বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান কর
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ খাগড়াছড়িতে দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মো. শফিকুল ইসলাম ঢাকায় সিআইডিতে যাচ্ছেন।
এসএমপি সূত্রে জানা গেছে, সম্প্রতি ডিআইজি পদে পদোন্নতি পান এসএমপির অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ এবং অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনায় পরিতোষ ঘোষকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে। অন্যদিকে শফিকুল ইসলামকে পদায়ন করা হয়েছে ঢাকায় সিআইডিতে।
এ দুই কর্মকর্তার বিদায় উপলক্ষে গতকাল সংবর্ধনার আয়োজন করে এসএমপি। নগরীর একটি হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানে এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ।
উপস্থিত ছিলেন সিলেট মহানগর কমিউনিটি পুলিশিং এর সভাপতি ড. নাছিম উদ্দিন চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটি এসবি) ইমাম মোহাম্মদ শাদিদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




