দক্ষিণ সুরমার ৬নং লালাবাজার ইউনিয়নে আর্ত মানবতায় নিবেদিত সংগঠন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয় জনসাধারণের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ইউনিয়নের খাজাকালু জামেয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে এলাকার বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সালিশ ব্যক্তিত্ব সাবেক ইউপি সদস্য শহিদুর রহমান, রোটারী ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট (ইলেক্ট) রোটারিয়ান এস.এ শফি, আল আরাফা ইসলামী ব্যাংক লালাবাজার শাখার ইনচার্জ মাওলানা নজরুল ইসলাম, সমাজসেবী ইসলামুল হক, সংগঠক আব্দুল কাইয়ুম, খাজাকালু কমিউনিটি ক্লিনিকের ইনচার্জ দেলোয়ার হোসেন হিরা, শ্রমিক নেতা রুহুল আমীন প্রমুখ।
উল্লেখ্য, ২০০১ সালে গঠিত জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট দেশের প্রতিটি দুর্যোগময় মুহূর্তে আর্ত মানবতার কল্যাণে এগিয়ে এসে বৃহত্তর সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অসহায় নিপীড়িত মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠ পোষক লন্ডন প্রবাসী আব্দুল মজিদ লাল মিয়া জানান, সিলেটের বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট অসহায় নিপীড়িত মানুষের পাশে থাকবে। ইতিমধ্যে দক্ষিণ সুরমার বন্যা কবলিত বিভিন্ন ইউনিয়নের অসহায় দরিদ্রদের মধ্যে প্রায় ৩০ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪




