মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী, খাজাঞ্চী ও অলংকারী ইউনিয়নের ৩ শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বুধবার যুক্তরাজ্যের নরউইচ-নরফোক বাঙ্গালী কমিউনিটির পক্ষ হতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 


পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থ বিতরণ করেন ও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

 

প্রধান অতিথির বক্তব্যে শফিক চৌধুরী বলেন, প্রবাসীরা বাঙ্গালীর বাংলাদেশের দুর্দিনের বন্ধু। যে সময় দুর্যোগ-দুঃসময় এসেছে এই প্রবাসীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রবাসীরা জীবিকার তাগিতে প্রবাসে অবস্থান করে উপার্যন করে দেশের মাটিতে বিনিয়োগ করেন। প্রবাসীরা এই দেশের নাগরিক, মা ও মাটির টান সবসময় উনাদের আছে, থাকবে এবং আমরাও প্রবাসীদের পাশে আছি।

 

লামাকাজী ইউনিয়নের গোলচন্দ বাজারে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বারের সভাপতিত্বে ও লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি  ফয়সল আহমদের পরিচালনায় এবং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে পরিষদের চেয়ারম্যান আরশ আলী গনির সভাপতিত্বে ও জেলা যুবলীগ নেতা গোলাম আজম মঞ্জুর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যুক্তরাজ্য প্রবাসী গয়াছ মিয়া গিয়াস, তৌফিকুর রহমান লাকি, শফিকুর রহমান, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নূর, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পুলক ভট্টাচার্য্য।

 

এসময় অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা ফজর আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ মেম্বার রইছুল ইসলাম, প্রবাসী রফিক মিয়া, জেলা যুবলীগ নেতা অতুল দেব, কবিরুল ইসলাম কবির, লামাকাজী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-২১