বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সংকটের জন্য দায়ীদের শাস্তির দাবীতে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বানে বৃহস্পতিবার (২১ জুলাই) দেশব্যপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল ৫ টায় সিলেট সিটি পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
আমদানীনির্ভর জ্বালানি নীতিতে বিদ্যুৎ সংকট, শ্বেতপত্র প্রকাশ ও জ্বালানি অপরাধীদের বিচার করা গ্যাস অনুসন্ধান-উত্তোলনসহ স্বনির্ভর, পরিবেশবান্ধব জ্বালানি নীতির দাবিতে উক্ত কর্মসূচি সফল করার আহবান জানিয়েছেন জাতীয় কমিটির সিলেট জেলা আহবায়ক ব্যারিস্টার আরশ আলী ও সদস্য সচিব এডভোকেট আনোয়ার হোসেন সুমন।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




