প্রতীকী ছবি।

সুনামগঞ্জে আদালতে হাজিরা দিতে গিয়ে এক যুবক খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটেছে।

নিহত খোকন মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গলাখাই এলাকার বাসিন্দা। তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।


এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাইদ। তিনি জানান, আদালত এলাকায় একটি খুনের ঘটনা ঘটেছে। পুলিশ তিনজনকে আটক করেছে।

সিলেটভিউ২৪ডটকম/এসএন/আরআই-কে