সিলেটের গোলাপগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী সারাদেশে ২৬ হাজার ২২৯টি ঘর সুবিধাভোগীদের নিকট হস্তান্তর করেন। এসময় ৫২ টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (২১ জুলাই ) সকালে সারাদেশের ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোলাপগঞ্জ থেকে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সাথে সংযুক্ত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান এর সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার আবিদা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মানসুর আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুর রহমান, আমুড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসিন আহমদ মিন্টু, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, লক্ষিপাশা ইউনিয়ন চেয়ারম্যান জেবুল, ঢাকাদক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম। গোলাপগঞ্জ উপজেলা অঢিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলাব বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনীতিবিদ ও সুবিধাভোগীরা অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন আমরা যদি তা অনুসরণ করি তাহলে প্রতিটি মানুষের সুন্দর স্বাভাবিকভাবে জীবনযাপনের বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে। ভূমিহীন ও গৃহহীনদের ঘর দেয়ার মাধ্যমে মানবিকতার যে স্ফুরণ ঘটেছে তা আমাদের সবার অনুসরণ করা উচিত। দল মতের ঊর্ধ্বে উঠে সবাই মানুষের কল্যাণে এগিয়ে আসলে সরকারের উন্নয়ন তরান্বিত হবে এবং সমৃদ্ধ গোলাপগঞ্জ অর্জন সম্ভব হবে। আগামী বছর যেন প্রধানমন্ত্রী গোলাপগঞ্জ কে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করতে পারেন সেজন্য সবাইকে একযোগে কাজ করার আহবান জানা।
উল্লেখ, ইতিমধ্যে গোলাপগঞ্জ উপজেলার ভূমিহীন ও গৃহহীন ২৫০ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/এহএ/ইআ




