সিলেট জেলা ট্রাক পিকআপ ক্যাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ জুলাই) অনুষ্ঠিত সভায় সংগঠনের সদস্যদের উন্নয়ন ও বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন উপস্থিতজন।
সংগঠনের সভাপতি মো. দিলু মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মো. আ. ছালাম, সহসভাপতি মো. শরিফ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ আলী স্বপন, সহ-সাধারন সম্পাদক বিলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ লস্কর, প্রচার সম্পাদক সামাদ রহমান, দপ্তর সম্পাদক বিলাল উদ্দিন, অর্থ সম্পাদক জুলহাস হোসেন বাদল, কার্যকরী সদস্য- আলী আহমদ, শফিক আলী, আব্দুল শাহীন, আব্দুল মতিন, লায়েছ মিয়া, আব্দুল জলিল।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ




