নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিলেট জোনের আওতাধীন ইসলামপুর কোম্পানীগঞ্জ শাখায় সদস্যদের মধ্যে শুক্রবার দুপুরে নগদ অর্থ সহায়তা ও বৃক্ষরোপণের অংশ হিসাবে বিনামূল্যে চারা বিতরণ করা হয়েছে।

 


নগদ অর্থ সহায়তা ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক ঢাকা এর মহাব্যবস্থক মোঃ ছাইদুজ্জামান ভুঞা, সিলেট জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ আবুল হোসেন।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জোনাল অডিট অফিসার মোঃ আবু তালেব, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলী, সিলেট এরিয়া ম্যানেজার মো. তাহেরুল ইসলাম, শাখার শাখা ব্যবস্থাপক সজল মোহন নন্দী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আকবর রেদওয়ানমনা।

 

বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংকের  সদস্যদের মাঝে এ খাদ্য সহায়তা প্রধান অব্যাহত থাকবে। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের চিকিৎসা সহায়তা, গৃহ মেরামত ঋণ ও পুঁজি সহায়ক ঋণ প্রদান করা হবে। গ্রামীণ ব্যাংকের এ ধরনের মানবিক ঋদ্যোগে গ্রহণের ফলে বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের মাঝে আশার আলোর সঞ্চার হয়েছে।

 

সদস্যরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।

 

সিলেটভিউ২৪ডটকম/এজে/এসডি-১৮