যুক্তরাজ্যের বসাবসারত জকিগঞ্জবাসীর সংগঠন জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে আগামি ১৬ আগস্ট এক সামার ট্রিপের আয়োজন করা হয়েছে। গত ২৬ জুলাই লন্ডনের ব্রিকলেন তান্দুরি রেস্টুরেন্টে আয়োজিত সংগঠনের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
শুক্রবার সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মূলত যুক্তরাজ্যে বসবাসরত সকল জকিগঞ্জবাসীর বার্ষিক মিলনমেলার জন্যই এই সামার ট্রিপ। এতে অংশ গহন করতে যুক্তরাজ্যে বসবাসরত সকল জকিগঞ্জবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। স্থান-ক্লাকটন সি বিচ। ১৬ আগস্ট ইস্ট লন্ডন মসজিদের সামনে সকাল ১০টায় রেজিস্ট্রেশনকৃত সকলকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
ট্রিপে বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে ৫টি খেলার আয়োজন ও প্রতি খেলায় বিজয়ীদের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের বিশেষ পুরষ্কার এবং ট্রিপে অংশ বিশেষ পুরুস্কার
প্রয়োজনে নিচের নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। জুবায়ের আহমদ জিবান –07960 260 701, কামরুল ইসলাম শিপু- 07740 814 080, জয়নুল আবেদিন-07737 191 712, আবু সাঈদ চৌধুরী শাকিল- 07572 102831, দেলওয়ার হোসাইন- 07897 423 721, গুলজার আহমদ - 07807 959 311
সিলেটভিউ২৪ডটকম/জুনেদ/মাহি




