বন্যা পরবর্তী পুনর্বাসন প্রকল্পের আওতায় দক্ষিণ সুরমার সিলাম ৯পাড়ার গরীব অসহায় পরিবারের মধ্যে গৃহ মেরামতসহ প্রয়োজনীয় কাজে ব্যয় করা জন্য নগদ ৬ লাখ টাকা বিতরণ করেছে যুক্তরাজ্যস্থ সিলাম ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে।

 


রবিবার সকাল ১১টায় সিলাম রিজেন্ট পার্কে আনুষ্ঠানিক ভাবে এই টাকা গরীব অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

 

এ উপলক্ষে সিলাম ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউ কে এর  সাংস্কৃতিক সম্পাদক সুরমান আলীর সভাপতিত্বে এবং দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী ও সমাজসেবী মনিরুল ইসলাম তুরনের সঞ্চালনায় প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল পরিচালনা করেন সিলাম জামে মসজিদের ইমাম, খতিব মাওলানা মাহবুবুর রহমান।

 

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-সিলাম ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউ কে’র সমাজসেবা সম্পাদক ওয়াসিম বারী জুয়েল।

 

এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন-সমাজসেবী তাজরুল ইসলাম তাজুল, স্পেন প্রবাসী খালিকুজ্জামান কামাল, সজ্জাদ মিয়া, শফিকুল ইসলাম, সিলাম ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউ কে’র সভাপতি ইব্রাহিম আলী খন্দকার দলা, সাধারণ সম্পাদক শাহ হাবিবুর রহমান, সহ সভাপতি আখতার নিজামী, সহ সাধারণ সম্পাদক লাকী নিজামী, সাংগঠনিক সম্পাদক আবেদ রাজা, সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম হান্নান, সাংস্কৃতিক সম্পাদক সুরমান আলী, সমাজসেবা সম্পাদক ওয়াসিম বারী জুয়েল, দফতর সম্পাদক সাহেল শাহ, পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম মাসুক, সহ দফতর সম্পাদক শাহ রায়হান উদ্দিন, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ সাহেদ এবং সুহেল আলী খন্দকার, ওয়ারিছ আলী, মকবুল বখত, সোহাগ মিয়া, রহিম উদ্দিন, মো.লাল মিয়া, জামাল উদ্দিন, ইমরান হোসেন, মুহিবুল ইসলাম, মোহাম্মদ আকবর আমিন শিশু, এ এম আরবাব উদ্দিন সওদাগর আব্দুল হাছিব জুয়েল, মুসতাক সিকদার, ইশতিয়াক গনি রুহেল, মাহমুদুল হাসান, রুহেল আহমদ, রুসন আলী, আমিনুল হক, দিলওয়ার হোসেন, মোহাম্মদ ফারুক মিয়া, নানু (আখতার) আহমদ শরিফ, রুকন আলী, মো. আব্দুল মোমিন।

 

আর্থিক ও সার্বিক সহযোগিতায় এই বন্যা পরবর্তী পুনর্বাসন প্রকল্পে সিলাম ৯পাড়ার গরীব অসহায় পরিবারকে গৃহ মেরামতসহ প্রয়োজনীয় ব্যয়ের জন্য ৬ লক্ষ টাকা বিতরণ করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬