শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ শিক্ষকবৃন্দ' প্যানেলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে । সোমবার (৮ আগস্ট) রাতে প্যানেলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাস, যুগ্ম আহ্বায়ক অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মুনিম জোয়ারদার ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম।
কমিটির কোষাধ্যক্ষ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়েটেকনোলজির সহযোগী অধ্যাপক ড. গোকুল চন্দ্র বিশ্বাস।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. মো. আব্দুল গণি, পরিসংখ্যানের অধ্যাপক ড. লুৎফুর এলাহী কাওছার, সমাজবিজ্ঞানের অধ্যাপক মোহম্মদ আনোয়ার হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. জাকির উদ্দিন, কম্পিউটার এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী, ইংরেজীর অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, রসায়নের সহযোগী অধ্যাপক ড. শিশির কান্তি প্রামাণিক ও ড. বেলাল আহমদ, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মাহমুদা ইসলাম, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলাম, বায়োকেমিস্ট্র এন্ড মলিকুলার বায়োলজির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লা আল শোয়েব ও নৃবিজ্ঞানের সহকারী অধ্যাপক করিমা বেগম।
সিলেটভিউ২৪ডটকম/নোমি/ইআ




