জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে এক বছরের কারাদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছে পুলিশ।

 


পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডলে থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে ১০ আগষ্ট বুধবার সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার গৌরীশংকর গ্রামে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কাজী শাহেদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে  এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী এবং মিথ্যা মামলা দায়ের এর অপরাধে ওয়ারেন্ট প্রাপ্ত আসামী উপজেলার গৌরীশংকর গ্রামের মাখন মিয়ার ছলে খলিলুর রহমান স্বপন (২৯) কে আটক করা হয়।

 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে এক বছরের সাজা রয়েছে এছাড়া মিথ্যা মামলা দায়ের করার দায়ে ওয়ারেন্ট ছিল। পুলিশ আটক করে দুপুর ১টায় আদালতে প্রেরণ করেছে।

 

সিলেটভিউ২৪ডটকম/সাব্বির/এসডি-১৪