সালুটিকর বাজারের ব্যবসায়ী রিয়াজ উদ্দিনের উপর অতর্কিত হামলা ও ডাকাতির ঘটনায় বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে।

 


১০ আগস্ট (বুধবার) সালুটিকর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শামসু উদ্দিনের সভাপতিত্বে ও সালুটিকর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদের পরিচালনায় উক্ত বিক্ষোভ সভা  অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তারা বলেন, গত ৩ আগস্ট সালুটিকর বাজারের ব্যবসায়ী রিয়াজ উদ্দিন নগদ ৩ লাখ টাকা ও মোবাইল সেট নিয়ে বাড়ির সন্নিকটে পৌছার পর একটি ডাকাত দল পরিকল্পিত ভাবে রিয়াজ উদ্দিনের উপর অতর্কিত হামলা চালিয়ে ও ডাকাতির ঘটনা ঘটায়। এঘটনায় রিয়াজ উদ্দিন বাদী হয়ে ৪ আগস্ট গোয়াইনঘাট থানায় একটি মামলা রুজু করেন। কিন্তু ঘটনার এক সপ্তাহ অতিক্রম হলেও এখন পর্যন্ত পুলিশ ডাকাতির ঘটনার সাথে সংশ্লিষ্টদের কাউকে আটক করতে পারেননি।

 

বক্তারা আরো বলেন, ঘটনার সাথে জড়িতদের অনতি বিলম্বে গ্রেপ্তার না করলে সালুটিকর বাজার ব্যবসায়ী সমিতি কঠোর আন্দোলনে নামবে।

 

এসময় উপস্থিতি ছিলেন- ব্যবসায়ী সাবেক সভাপতি সিরাজ মিয়া, জয়ন্ত দাশ সুমন, অমৃত চৌধুরী, খলিলুর রহমান, ডা. লিটন চন্দ, জফুর আহমদ, আইনউল্লাহ, নুরুল ইসলাম খান,  সহ সভাপতি রমযান মিয়া, সাংগঠনিক সম্পাদক শামস উদ্দিন, যুগ্ম সম্পাদক কামরান হোসেন, কোষাধ্যক্ষ সুধীর দে, ধর্ম সম্পাদক মাসুক আহমদ, সদস্য শাহআলম, ব্যবসায়ী সেলিম আহমদ, জয়নাল আবেদীন, ইমাম উদ্দিন, মানিক মালাকার, রনীচন্দ, মতিউর রহমান, মাহমুদ হোসেন মাকু, ফয়ছল আহমদ, ফরিদ মিয়া প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/এমএএম/এসডি-২৪