আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্যে বাংলাদেশকেই হত্যা করা হয়েছিল।বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্র এনে দিয়েছেন।তিনির  রক্তের ঋণ বাঙালি জাতি কখনও শোধ করতে পারবে না।বঙ্গবন্ধুকে হত্যার পেছনে একটাই উদ্দেশ্য ছিল এদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানানো।জিয়া-মুশতাকরা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে রাষ্ট্রও সংবিধানকে হত্যা করেছে ।বঙ্গবন্ধু পাকিস্তানিদের শোষণ ও পরাধীনতা থেকে মুক্ত করে একটি স্বাধীন দেশ এনে দিয়েছেন।জাতির পিতার নেতৃত্বে আমরা বাংলাদেশ নামক লাল সবুজের বাংলাদেশ পেয়েছি।তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এনে দিয়েছেন অর্থনৈতিক মুক্তি।শেখ হাসিনা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলেছেন। 


নতুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর নীতি আদর্শ ছড়িয়ে দিতে হবে। মিসবাহ সিরাজ গত ১২ আগস্ট শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা কৃষক লীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


 

সিলেট জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও  সিলেট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামছুল ইসলাম ও যুগ্ম সম্পাদক শাহ আহমদুর রবের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। 


বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।


বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন  সিলেট জেলা কৃষক লীগের সহসভাপতি হাজী তেরাব আলী ও আব্দুল মালেক,প্রচার সম্পাদক সার্জেন্ট (অব.) আবুল হোসেন,মৎস্য ও প্রানী বিষয়ক সম্পাদক শামীম কবীর,জেলা কৃষক লীগের সদস্য যথাক্রমে রফিকুল ইসলাম তেরা মিয়া, সিরাজুর রহমান,ডা. বাহার উদ্দিন,আঙ্গুর মিয়া,কামাল আহমেদ খোকন,জমির উদ্দিন টুনু,সিলেট সদর উপজেলা সভাপতি সিরাজুর রহমান,সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া,দক্ষিন সুরমা উপজেলা সভাপতি খসরু নোমান, সাধারণ সম্পাদক বদরুল আলম,জেলা সদস্য ও জৈন্তাপুর উপজেলা আহ্বায়ক আব্দুল মান্নান,যুগ্ম আহ্বায়ক কযছর আহমদ, বিশ্বনাথ উপজেলা সভাপতি ছোরাব আলী,সাধারন সম্পাদক বদরুল ইসলাম,কানাইঘাট উপজেলা সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল হারিছ,কোম্পানিগঞ্জ উপজেলা সভাপতি রশিদ আলী,সাধারণ সম্পাদক মোহামমদ আলী, গোলাপগঞ্জ উপজেলার সভাপতি ইসমাইল আলী, সাধারণ সম্পাদক মিন্টু রায়, ওসমানীনগর উপজেলা সভাপতি সালাউদ্দিন,সাধারণ সম্পাদক লিলুর রহমান,জকিগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল আহাদ,সাধারণ সম্পাদক সাজেনট বেলাল উদ্দিন,বিশ্বনাথ পৌর আহ্বায়ক বিকাশ মালাকার, কানাইঘাট পৌর সভাপতি জুবেল আমিন প্রমুখ ।


আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের জন্যে বিশেষ মোনাজাত করা হয়। 

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ