র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অভিযানে সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকা থেকে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। 


গ্রেফতারকৃত হেলাল আহমদ ভলন (৫৫)। সে সিলেট জেলার গোলাপগঞ্জ থানার লক্ষনাবন্দ পশ্চিম বুটিয়াপাড়াএলাকার মৃত আসকার আলীর ছেলে।



রোববার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর সূত্রে জানা যায়, সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৯, ইসলামপুর ক্যাম্পের আভিযানিক দল শনিবার গোলাপগঞ্জ থানা এলাকায় অভিযান করে। অভিযানকালে গোলাপগঞ্জ  থানার শিশু (১৩) ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে।

 
গ্রেফতারকৃতকে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ইআ