সিলেটের বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলার দেওকলস ইউনিয়নের ২২টি গরীব-অসহায় পরিবারকে ঢেউটিন দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার দেওকলস ইউনিয়নের বাগিছা বাজারে প্রধান অতিথি হিসেবে ঢেউটিন বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান।
ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, বাংলাদেশ সেনাবাহিনীর ল্যাফটেন্যান্ট কর্ণেল রেজা, মেজর তারভীর, ক্যাপ্টেন মারুফ, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৭




