জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সোমবার (১৫ আগস্ট) সকালে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
পুষ্পস্তপক অর্পণে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী, শিমুলবাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ সভাপতি আবু সাইদ, শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম অমিত, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস ও অর্থ সম্পাদক খালেদ আহমেদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/সামিউল/এসডি-০৪




