হবিগঞ্জে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোক র‌্যালি, ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে।

 


সোমবার সকালে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় সর্বস্তরের লোকজন। পরে মেডিকেল ক্যাম্প উদ্বোধন এবং শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বেসামরিক বিমান, ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি।

 

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির, জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলী।

 

পরে শোক র‌্যালিতে অতিথিবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবিসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নান শ্রেনীপেশার লোকজন অংশ গ্রহন করেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

 


সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-১০