জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিজিবি’র সদর দপ্তর ঢাকার নির্দেশনায় বিজিবি’র সিলেট সদর সেক্টর কর্তৃক ৪৮বিজিবি’র ডিবির হাওড় বিশেষ ক্যাম্পের আওতাধীন এলাকায় ২৫০টি গরীব ও দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 


সোমবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় ডিবির হাওড় বিশেষ ক্যাম্পের আয়োজনে ঘিলাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মঠে খাদ্য সামগ্রী বিতরণ করেন- বর্ডার গার্ড বাংলাদেশ এর সিলেটের সেক্টর কমান্ডার কর্নেল জি এইচ এম সেলিম হাসান বিজিবিএম, পিএসসি, জি।

 

এসময় উপস্থিত ছিলেন- ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, ৪৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর বি এম সামিন মনোয়ার, ডিবির হাওড় ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার তরিকুল ইসলাম প্রমুখ।

 

এসময় অতিথিরা ২৫০টি গরীব ও দু:স্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

 

সিলেটভিউ২৪ডটকম/সাব্বির/এসডি-২৬/জেপি