বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চারখাই বাজার বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মনন, সিলেট জেলা যুবদলের সাবেক সাধরণ সম্পাদক তালাত আজিজ ও লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজার মায়ের  মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি।


শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এ শোক প্রকাশ করেন।


তারা এক শাক বার্তায় মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 


সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ