শান্তিগঞ্জে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ অবির্ভাব তিথি জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) সকালে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে পাগলা শ্রীশ্রী রামকৃষ্ণ জিউর আখড়া থেকে এ বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় এসময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জগলুল হায়দার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভুষন তালুকদার জন্টু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, যুগ্ম সাধারণ সম্পাদক সমিরণ দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সিতাংশু শেখর ধর শিতু, সদস্য সচিব জয়ন্ত ব্যানার্জী, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রনসিন্দু তালুকদার রন্টু, সাধারণ সম্পাদক রঞ্জিত সুত্রধর, সাংগঠনিক সম্পাদক সজিব চন্দ্র তালুকদার (গৌরাঙ্গ), সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সমীরণ দাস সুবির ও নিতাই দাস প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-০৯




