সনাতন ধর্মের প্রাণপুরুষ, বিশ্ব ব্রহ্মান্ডের স্রষ্টা ও ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম আবির্ভাব তিথি জন্মাষ্টমী পালিত হয়েছে।

 


এ উপলক্ষে শুক্রবার সকালে সিলেটের লামাবাজার নোয়াপাড়ায় গোপাল ভোগের আয়োজন করা হয়েছে।

 

নোয়াপাড়ার ব্যবসায়ী বিজন কুমার দাসের উদ্যোগে নোয়াপাড়া বিথীকা এলাকার ১২ জন ছেলে শিশুকে গোপাল ভোগ করান।

 

নোয়াপাড়ায় তার গৃহে অনাড়ম্বরভাবে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচি পালন করেন।

 

তিনি মৌলভীবাজার বড়লেখার দক্ষিণভাগের বেনুমাধবের ছেলে।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬