ছাতকে ভোক্তাধিকার অধিদপ্তরের অভিযানে শহরের ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মূল্য তালিকা না থাকা, ওজনে কম দেয়া, ইচ্ছেমত মূূল্যবৃদ্ধি ও পরিমাপ যন্ত্রে ত্রুটি থাকার অপরাধে এসব প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করেছে ভোক্তা অধিদপ্তর।
সেমাবার (২২ আগষ্ট) দুপুরে ভোক্তাধিকার অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ছাতক শহরের রুবেল এন্টারপ্রাইজ থেকে ৩ হাজার, তানিয়া ট্রেডার্স থেকে ৫ হাজার, জমসেদ ট্রেডার্স হতে ২০ হাজার, ছালিক এন্ড রমিজ ট্রেডার্স থেকে ৫ হাজার এবং মুহিত সবজী ঘর থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিদপ্তরের এমন অভিযান অব্যাহত থাকবে বলে সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানিয়েছেন। অভিযানে র্যাব-৯ এর সিপিসি-৩ সুনামগঞ্জের সহকারী পরিচালক জামাল উদ্দিন, ভোক্তা অধিদপ্তরের বিধান রায় সহ র্যাব-৯ এর সদস্যরা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/মাহবুব/এসডি-২৫




