যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির আমন্ত্রণে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।

 


সোমবার (২২ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক অনুষ্ঠানে যোগদান উপলক্ষ্যে উপাচার্য প্রতিমন্ত্রীর সাথে পদ্মা সেতু ভ্রমণ করেন এবং সকালে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০২