ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 


মঙ্গলবার বিকেল ৩টায় সিলেট কোতোয়ালি থানার উদ্যোগ থানা সভাপতি মাহদী হাসান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নোমানের পরিচালনায় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর সভাপতি মোঃ আব্দুল্লাহ আরাফাত।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশর ৩১ বছরের পথচলায় আজ পর্যন্ত অনৈতিক কোনো কাজের রেকর্ড নেই। সংগঠন তার শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত কুরআনী নীতি-আদর্শের উপর বহাল আছে। এটি সবসময়ই বাংলার ছাত্র সমাজকে পরিচ্ছন্ন রাজনীতির উদাহরণ পেশ করে এসেছে।

 

তিনি তার বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদ করে বলেন, আমরা এমন জান্নাত চাই না যেখানে খুন, গুম, ধর্ষণের রাজত্ব চলে। আমরা এই ঘুণেধরা সমাজে আমূল পরিবর্তন চাই।

 

প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন, মহানগর তথ্য গবেষণা ও প্রচার  শেখ সাদী, স্কুল সম্পাদক তামিম আহমদ, কওমী মাদ্রাসা সম্পাদক মোবারক হোসাইন, থানা সদস্য মোঃ সুজন আহমদ প্রমুখ।

 

উল্লেখ্য, র‌্যালিটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সিলেট শহীদ মিনারে গিয়ে সমাবেশ করে শেষ হয়ে যায়।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯