সুনামগঞ্জের জামালগঞ্জে প্রান্তিক পর্যায়ে অসহায় ও গরীব ৮শ অসুস্থ রোগীকে স্বাস্থ্যসেবা ও ত্রাণ বিতরণ করলেন মেড গ্লোবাল বাংলাদেশ।
বিশ্বে বৈষম্মহীন স্বাস্থ্যব্যাবস্থা”শ্লোগানকে সামনে রেখে এনজিও (বেসরকারী) সংস্থা মেড গ্লোবাল বাংলাদেশ জামালগঞ্জের রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে।
বুধবার সাচনা বাজার ইউনিয়ন পরিষদ ও বৃহস্পতিবার দিনব্যাপী ইউনিয়নের শেরমস্তপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই চিকিৎসা সেবা প্রদান করেন।
অনুষ্ঠানে ল্যাটার ডে সেইন্ড চ্যারিটিজ (এলডিএস) এর অর্থায়নে ও মেড গ্লোবাল বাংলাদেশের বাস্তবায়নে বন্যা পরবর্তী হাওর এলাকায় দরিদ্র মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবার সাথে রোগীদের মাঝে ত্রাণও বিতরণ করা হয়েছে। চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন সাচনা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুক মিয়া।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মেড গ্লোবাল বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার মাসুম সালাউদ্দিন, কমিউনিকেশন অফিসার শাহাদাত হোসেন, সাচনাবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আতাউর রহমান, দৈনিক নয়া দিগন্ত’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, দৈনিক আজকের পত্রিকা'র জামালগঞ্জ প্রতিনিধি মো. বায়েজিদ বিন ওয়াহিদ, গণমাধ্যমকর্মী শেরে আলম শেরু, সফিউল আলম প্রমুখ। উক্ত প্রোগ্রামে চিকিৎসাসেবা প্রদান করেন মেড গ্লোবাল বাংলাদেশের নিজস্ব হাসপাতালের ৩ জন (এমবিবিএস) মেডিকেল অফিসার, ১ জন মেডিকেল এ্যাসিসট্যান্টসহ ৯ জনের একটি টিম।
এব্যাপারে কমিউনিকেশন অফিসার সাহাদাত হোসেন বলেন, ল্যাটার ডে সেইন্ড চ্যারেটিজ (এলডিএস) এর অর্থায়নে বেসরকারি সেবা সংস্থা মেড গ্লোবাল বাংলাদেশের যৌথ আয়োজনে সুনামগঞ্জের প্রত্যন্ত হাওর এলাকায় বন্যা ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ফ্রি চিকিৎসা সেবার সাথে রোগীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
ত্রাণের প্যাকেটে রয়েছে ২ কজি চাউল, ১ কেজি ডাল, হাফ কেজি চিনি, হাফ কেজি সয়াবিন, ১ কেজি লবন, ২ টি সাবান, হাফ কেজি ডিটারজেন্ট পাউডার, দুই লিটার বোতলজাত পানি, সুপেয় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও রোগীদের প্রাথমিক চিকিৎসায় বিভিন্ন ওষুধ বিতরণ করা হয়েছে। জেলার বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলায় ৮’শত রোগীর সেবা ও ত্রাণ দেয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে হাওর এলাকার বিভিন্ন গ্রামে এই সেবা প্রদানের মাধ্যমে ৭ হাজার ২ শত রোগীকে চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১৩




