হবিগঞ্জের বানিয়াচংয়ে বামজোটের ডাকা হরতালের সমাপনী সমাবেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, সার, ঔষধ, জ্বালানি তেলের দাম ও পরিবহন ভাড়া কমিয়ে জনজীবনে স্বস্তি আনা এবং চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরির দাবি দ্রুত মেনে নেয়ার আহবান জানানো হয়েছে।

 


বৃহস্পতিবার দুপুর ১২ টায় বানিয়াচং কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ আয়োজিত সমাবেশে এ আহবান জানানো হয়।

 

বাসদ বানিয়াচং উপজেলা শাখার আহবায়ক কমরেড লোকমান আহমেদের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বানিয়াচং উপজেলা শাখার আহবায়ক মিনহাজুর রহমান তারেক'র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- বাসদ নেতা ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, বাসদ হবিগঞ্জ জেলা ফোরামের সদস্য কমরেড তৌহিদুর রহমান পলাশ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক রিতেষ কুমার বৈষ্ণব, বাসদ ৮নং খাগাউড়া ইউনিয়ন শাখার সভাপতি কমরেড আবুল কালাম, বাসদ নেতা নাহিদ তালুকদার, নাদিম মিয়া, কবির মিয়া প্রমূখ।

 

সমাবেশে বক্তারা স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালনকারী ব্যবসায়ী, পরিবহন শ্রমিক সহ সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানান এবং ধনিক শ্রেণির স্বার্থরক্ষাকারী আওয়ামী মহাজোট সরকারের পতন ঘটিয়ে গরীব মেহনতি মানুষের সরকার কায়েম করতে বাসদের পতাকাতলে সমবেত হয়ে গণআন্দোলন জোরদারের আহ্বান জানান।

 


সিলেটভিউ২৪ডটকম/জসিম/এসডি-০৭