নির্মাণ সামগ্রীর মূল্য প্রায় ৩০% বৃদ্ধি, জ্বালানী তেলের মূল্য ৪২% বৃদ্ধির ফলে পরিহণ ব্যয় বৃদ্ধি, ভ্যাট আয়কর মওকুফ, ২০% প্রণোদনা প্রদানের দাবীতে এবং নির্মাণ সামগ্রীর মূল্য স্থিতিশীল না হওয়া পর্যন্ত আপাতত সিলেটে এলজিইডি’র দরপত্রে (টেন্ডারে) অংশ গ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে সিলেট জেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েল ফেয়ার এসোসিয়েশন।

 


বৃহস্পতিবার দুপুরে নগরীর শেখঘাটে একটি মিলনায়তনে সিলেট জেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েল ফেয়ার এসোসিয়েশনের মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত সর্ব সম্মতিক্রমে গ্রহণ করা হয়।

 

সিলেট জেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি রাখাল দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, গণপূর্ত অধিদফতরের ‘রেইট সিডিউলের’ প্রতি সামঞ্জস্য রেখে এলজিইডি’র ‘রেইট সিডিউল’ অনুমোদন করা হয়েছে। যা অযৌক্তিক। গণপূর্ত শহর বা নগরে কাজ করে। যেখানে পণ্যের মূল্য ও পরিবহণ ব্যয় অপেক্ষাকৃত কম। আর এলজিইডি  কাজ করে দুর্গম ও প্রত্যন্ত এলাকায়। যেখানে পণ্যের মূল্য ও পরিবহণ ব্যয় অনেক বেশী। এখানে ‘রেইট সিডিউল’ প্রণয়নে ব্যয়ের এই পার্থক্য বিবেচনা করা হয়নি। ফলে এলজিইডি’র ঠিকাদাররা বিনিয়োগকৃত অর্থ হারিয়ে দেউলিয়া হবার উপক্রম হয়েছেন। যার ফলে সরকারের উন্নয়ন কর্মকান্ডে স্থবিরতা দেখা দিয়েছে। সেই সাথে ঠিকাদার ও নির্মাণ শ্রমিকরা বেকারত্বের কারণে সামাজিক বিপর্যয়ের সম্মুখিন হচ্ছেন।

 

নেতৃবৃন্দ  নির্মাণ সামগ্রীর অতিরিক্ত মূল্য ও পরিবহণ ব্যয় ভর্তূকি  হিসেবে চুক্তি সম্পাদিত চলামান কাজের পরিশোধ যোগ্য বিলের ভ্যাট, আয়কর মওকুফ করার জন্য এবং ২০% প্রণোদনা প্রদানের জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষ ও সরকারের প্রতি জোর দাবী জানান।

 

সভায় বক্তব্য রাখেন- সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক দেবাংশু দাশ মিঠু, সিলেট জেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সহ ভাপতি ফারুক আহমদ, এমএজি বাবর, আবুল কালাম, এম ঈসমাইল আলী আশিক, নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমদ, লুৎফুর রহমান, মিজান আহমদ, মো. খায়রুল হাসান, সুমন আহমদ, জহিরুল ইসলাম তুহেল, সাংগঠনিক সম্পাদক এনায়েত আহমদ মনি,দফতর সম্পাদক শাকিল আহমদ খান, প্রচার সম্পাদক ফরহাদ আহমদ, অর্থ সম্পাদক রিপন আহমদ,সদস্য জিল্লুর রহমান,জহির হোসেন তুহিন, উপদেষ্টা শিবব্রত ভৌমিক, গোলাম কিবরিয়া, তৈয়বুর রহমান প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪