‘রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি অব মিশিগান’র কমিটি গঠন করা হয়েছে।
দুই বছর মেয়াদী (২০২২-২৩) কমিটি গঠন উপলক্ষে ও সম্মাননা প্রদান অনুষ্ঠান করা হয়েছে। গত ২১ আগষ্ট সন্ধ্যায় আমেরিকার মিশিগাম অঙ্গরাজ্যের হেমটামিক সিটিতে কমিটি গঠন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
মো. জগলু তরফদারকে সভাপতি ও মিজানুর রহমান খানকে সিনিয়র সহ সভাপতি এবং মতিউর রহমান খানকে সাধারণ সম্পাদক করে 'রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি অব মিশিগান' এর কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি আখতার হোসেন, যুগ্ম সম্পাদক জয়নাল আবদ্বীন খান, অর্থ সম্পাদক জামাল আহমদ, সহ সম্পাদক আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ, সহ সাংগঠনিক বাবলু তরফদার, প্রচার সম্পাদক আফজল হোসেন, সহ প্রচার সম্পদক সৌরভ খান, সাংস্কৃতিক সম্পাদক সন্জয় দেব, সহ সাংস্কৃতিক সম্পাদক জামাল আহমদ, ক্রীড়া সম্পাদক সুমন আহমদ, অপু খান ও সোহেল আহমদ, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনিন বেগম।
সিলেটভিউ২৪ডটকম/সোহেল/এসডি-০৮




