কাতারে জাতীয় পার্টির সাবেক সহ সভাপতি মরহুম আব্দুর রহিমের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) কাতারের রাজধানী দোহার একটি অভিজাত রেস্টুরেন্টে কাতার জাতীয় পার্টি এই দোয়া মাহফিলের আয়োজন করে।
সংগঠনের সভাপতি হাজী বাসার সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীনের পরিচালনায় শোকসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব ওমর ফারুক চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন কাতারের সভাপতি মোঃ কপিল উদ্দিন, জাতীয় পার্টি কাতার শাখার সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, সহ সভাপতি আলাল খান, মকবুল হুসেন, মিসবাহ উদ্দিন চিনু, অর্থ সম্পাদক ইসলাম উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা সৈয়দ আনা মিয়া এনামুজ্জামান, আব্দুল ওদুদ।
অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন আবিদুর রাহমান ফারুক, আব্দুল হান্নান পান্না, বদরুল আলম, আহমেদ মালেক, শাহজান মিয়া, হাবিবুল ইসলাম এনাম, মামুন আহমেদ নুর, আজিজুল তাপাদার, বদরুল ইসলাম মিসবাহ, আব্দুল সালাম, মোঃ রাজু, বদরুল আলম, নেয়ামত হুসেন নির্মান, আব্দুল মালিক, শিপু দা, সায়াদ মিয়া, মসাহিদ খান, হেলাল মিয়া, আশরাফ খান প্রমুখ।
শোকসভা শেষে হাফিজ আলী হোসেনের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সিলেটভিউ২৪ডটকম/জেএএ/পিডি




