শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিতাংশে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত।

 


শনিবার (২৭ আগস্ট) দুপুরে হলটির প্রভোস্ট মো. আবু সাঈদ আরেফিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

প্রভোস্ট বলেন, আগামী মাসের ২ তারিখ হলের বর্ধিতাংশের উদ্বোধন করা হবে। উদ্বোধনের সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে হলে ভর্তি কার্যক্রম শুরু করা হয়েছে। চলবে ১ তারিখ পর্যন্ত।

এদিকে ভর্তি উপলক্ষে শনিবার যোহর নামাযের পর হল মসজিদ কক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে হলটির কর্তৃপক্ষ।

 

এতে উপস্থিত ছিলেন হলটির প্রভোস্ট মো. আবু সাঈদ আরেফিন খান, সহকারী প্রভোস্ট আসিফ মাহমুদ, হজরত আলী ও হলের শিক্ষার্থীরা।

 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-০২