সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের থিসিস ডিফেন্স-প্রজেক্ট পর্যবেক্ষণ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।

 


এবার তৃতীয় ও চতুর্থ বর্ষের প্রায়ই ৪০০ (চারশত) শিক্ষার্থী থিসিস/প্রজেক্ট ডিফেন্সে অংশগ্রহণ করে।

 

সোমবার (২৯ আগস্ট) উপাচার্য ডিফেন্স পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন এবং কিছু দিকনির্দেশনা প্রদান করেন।

 

এসময় উক্ত বিভাগের বিভাগীয় প্রধান রুমেল এমএস রহমান পীরসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১