জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে ‘আগস্ট শোকের, আগস্ট শক্তি ও সাহসের’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
আগামীকাল (৩১ আগস্ট) বুধবার বিকেল ৪টায় নগরের পূর্বজিন্দাবাজারস্থ সিলেট জেলা প্রেসক্লাব মিলনাতনে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
এতে জেলা প্রেসক্লাবের সকল সদস্যসহ সংশ্লিষ্টদের উপস্থিতি কামনা করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৭




