ছবি- আহমেদ শাহীন
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান পরামর্শক (শিক্ষা) হায়াতুল ইসলাম আকঞ্জি বলেছেন- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানা একটি সওয়াবের বিষয় হবে। তিনি বলেন- ‘সওয়াব বুঝো তো, সওয়াব। এটি কল্যাণী বিষয় হবে কিন্তু। তিনি এক বিশাল মানুষ। এ বিশাল মানুষকে জানা আমাদের কিন্তু আজীবন সম্ভব না, গবেষণা করলেও। তাই তাকে জানা আমাদের জন্য সওয়াবের কাজ।’
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রামীর গল্প’ শীর্ষক বইয়ের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের নিজের বক্তব্যে এ কথা বলেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক এ অধ্যক্ষ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এমপি।
সিলেটভিউ২৪ডটকম/শাহিন/মুন্না




