শান্তিগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক কমিটির আয়োজনে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের সাতগাঁও জীবদারা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক কমিটির আয়োজনে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদারের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সাতগাঁও জীবদারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ নোমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. এনামুল হক, পরিবার কল্যাণ পরিদর্শিকা গুলশান আরা বেগম, জাইকা প্রতিনিধি হুমায়ুন কবির, হোসাইন আহমদ ও সহকারী শিক্ষক এএসএম দিলোয়ার হোসেন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/কবির/ইআ-১১




