বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের পক্ষ থেকে কানাইঘাটে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি মহিলা মাদ্রাসায় প্রায় শতাধিক অসহায় মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে দক্ষিণ বাণীগ্রাম ইউপির চেয়ারম্যান মো. লোকমান উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা সারোয়ার আহমদের পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য দেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র ব্যবস্থপনা পরিষদের সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ।
বিশেষ অতিথি’র বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হারুন রশিদ, ইউপি সদস্য এবাদুর রহমান, মাহবুব আহমদ, সুলেমান আহমদ ও ছাত্রলীগ নেতা তাওহীদ।
এছাড়া উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/মাহবুবুর/এসডি-১৪




