বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের উপনেতা, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন-বিএনএ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ।

এক শোকবার্তায় পরিষদের সভাপতি খান মো. গোলাম মোর্শেদ ও মহাসচিব  ইসরাইল আলী সাদেক বলেন, সাজেদা চৌধুরীর মৃত্যুতে দেশ ও জাতি এক সূর্যসন্তানকে হারালো। সাজেদা চৌধুরী আমৃত্যু দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণীয় নয়। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রাষ্ট্র গঠন ও পরিচালনায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।


নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে