সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে কম্পিউটার ক্লাবের উদ্যোগে দুইদিন ব‍্যাপী  'LUCC Presents Bitfest' শিরোনামে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা, হেকাথন প্রতিযোগিতা, জব ফেয়ার, গেইমিং প্রতিযোগিতা, আইসিটি কুইজ প্রতিযোগিতা পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।

 


সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টায় পরিদর্শকনকালে লিডিং ইউনিভার্সিটিতে বিভিন্ন ইভেন্টে সিলেটের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেন ড. রাগীব আলী।

 

এসময় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, ট্রেজারার বনমালী ভৌমিক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই, ছাত্রকল‍্যাণ উপদেষ্টা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রুমেল এম. এস. রহমান পীর, কম্পিউটার ক্লাবের উপদেষ্টা আরাফাত হাবীব কোরেশী বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ 'বিটফেস্ট' এ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, নর্থইস্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, সিলেট ইন্টারনেশনাল ইউনিভার্সিটি এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রায়ই পাঁচশত শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

 

'বিটফেস্ট' এর হেকাথন প্রতিযোগিতার স্পন্সর করেন টেক নেক্সট, আউথ ল‍্যাব এবং ইনভার্স.এ.আই.। জব ফেয়ারের স্পন্সর আউথ ল‍্যাব, ডরিক, ওরিক্স এবং ব্র‍্যান্ড লেন্সার।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৩