বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১৩ তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে দিরাই উপজেলা খেলাঘর আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- দিরাই পৌরসভার মেয়ের বিশ্বজিৎ রায়।

 

তিনি বলেন, বাউল সম্রাট শাহ আব্দুল করিম এর নামে চত্বর করার চিন্তাভাবনা আছে। পৌরসদরের থানা পয়েন্টে মুক্তিযোদ্ধা চত্বর বা শাহ আব্দুল করিম চত্বর করার চিন্তাভাবনা আমরা করছি।

 

সোমবার সন্ধ্যা ৬টায় দিরাই উপজেলা খেলাঘরের অস্থায়ী কার্যালয়ে আলোচিত আলোচনা সভায় তিনি আরো বলেন, আমাদের পৌর কার্যালয়ে অনেক রোম খালি পরে রয়েছে আমরা সেখানে লাইব্রেরি করার চিন্তাভাবনা করছি সেখানে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বই গুলো সংগ্রহ করা হবে।

 

অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান  এড. রিপা সিনহা, খেলাঘর দিরাই উপজেলা কমিটির সভাপতি সুধাসিন্ধু দাশ রানা, সহ সভাপতি জিয়াউর রহমান লিটন, লালবাঁশী দাস, সাধারণ সম্পাদক প্রাশান্ত সাগর দাস, সাংগঠনিক সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, ক্রীড়া ও শরীরচর্চা বিষয়ক সম্পাদক সদরুল ইসলাম, আফাজ মিয়া, প্লাবন দাশ, ঝুটন সূত্রধর, কৃষ্ণ প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-১৮