ঢাকায় বসবাসরত সরকারী ও বেসরকারি চাকরীজীবীদের সংগঠন মৌলভীবাজার জেলা সমিতি ঢাকার উদ্যোগে ‘কোভিড-১৯ ক্রাইসিস রেসপন্স ফান্ড’ এ সাহায্য প্রদানকারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়।
সম্মাননা প্রদানের পাশাপাশি যুক্তরাজ্য প্রবাসীদের আর্থিক সহায়তায় মৌলভীবাজার জেলা সমিতির মাধ্যমে ১০টি ‘শ্বাস-প্রশ্বাস সহায়ক যন্ত্র’ জেলার ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরণ করা হয়।
মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি ডা. সৈয়দ মোশতাক আহমদ সভাপতিত্বে এবং ডোরা প্রেন্টিসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।
স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বনমালি ভৌমিক।
আরও বক্তব্য রাখেন- মৌলভীবাজার সমিতির সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুল কাদির মাহমুদ, সমিতির সাবেক সভাপতি আইনজীবী তবারক হোসাইন, আমেরিকা প্রবাসী সৈয়দ জুনেল ও শুভেচ্ছা বক্তব্য রাখেন কোভিড-১৯ ক্রাইসিস রেসপন্স ফান্ডের সমন্বয়কারী সাংবাদিক মো. কাওছার ইকবাল।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ডা. আব্দুল আহাদ, সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল প্রমুখ।
অনুষ্ঠানে করোনাকালীন সংকটময় মুহুর্তের উদ্যোগে মৌলভীবাজার জেলা সমিতিকে দেশ-বিদেশ থেকে অর্থসহ বিভিন্নভাবে সহযোগিতা করায় প্রায় অর্ধশত জনকে সম্মাননা প্রদান করা হয়েছে। তাদের তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা নিয়ে মৌলভীবাজার জেলা সমিতির নেতৃবৃন্দের নিয়ে সভাপতি ডা. সৈয়দ মোশতাক আহমদ জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে অক্সিজেন সিলিন্ডার এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম প্রদান করেন।
সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/মুন্না




