লায়ন্স ক্লাব সিলেট সিটির ২০২২-২০২৩ সেশনের হেন্ডওভার-টেকওভার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

 


মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২১-২০২২ সেশনের ক্লাব সভাপতি রোজিনা আক্তার সিপা নতুন সেশনের সভাপতি আনোয়ার রশিদকে দায়িত্ব অর্পণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের আরসি (হেডকোয়ার্টার) লায়ন মনসুর আলম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন- আরসি লায়ন মনজুর আহমদ চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন- সিটি সেন্টার ব্যবসায়ী কমিটির সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না।

 

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- লায়ন্স রুহুল আমিন চৌধুরী, ক্লাব এডমিনিস্ট্রেটর লায়ন মাহফুজ হাসান, লায়ন দেওয়ান খালেদ বিন রশিদ, লায়ন কার্তিক পাল, লায়ন সঞ্জয়, লায়ন ফার্মাসিস্ট ফয়সাল আহমদ প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪