সিলেটে নগরীতে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ও জালালাবাদ লিভার ট্রাস্ট এর উদ্যোগে ‘লিভার ক্যান্সার প্রতিরোধ ও জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ইমামদের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক সেমিনার এবং ‘ইসলামের দৃষ্টিতে চিকিৎসা ও চিকিৎসা বিজ্ঞানে মুসলমানদের অবদান শীর্ষক খুৎবা প্রকাশন’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নগরীর মির্জা মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলের হল রুমে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন- জালালাবাদ লিভার ট্রাস্ট এর চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন এর ডিভিশনাল হেড অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)।
তিনি লিভার ক্যান্সার প্রতিরোধ ও জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন- শায়খুল হাদিস আল্লামা মুহিবুল হক, গাছবাড়ি। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম, ঢাকা থেকে আগত মিডিয়া ব্যাক্তিত্ব মাওলানা রুহুল আমিন সাদি, ইমাম সমিতি, সিলেট জেলার সভাপতি মাওলানা এহসান উদ্দিন।
এতে সভাপতিত্ব করেন- ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।
এরপূর্বে জালালাবাদ লিভার ট্রাস্টের আয়োজনে সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর ও সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের উমারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ সুরমা উপজেলার নবারুণ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে মোট ৪টি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছিল।
উল্লেখ্য- অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ইউরোএশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের সাধারণ সম্পাদক, ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হেপাটোলজি এলুমনাই এসোসিয়েশনের সভাপতি।
সিলেটভিউ২৪ডটকম/পিডি/মুন্না




