শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ফটোগ্রাফি বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন’ (সুপা) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে স্থাপত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আহমাদ ফাহিমুল আবছার এবং সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সৌরভ চৌধুরী মনোনীত হয়েছেন।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ আগস্ট ২৪ তম কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং ২৭ আগস্ট কনভেনিং কমিটি গঠিত হয়। নতুন কমিটির অন্যান্য সদস্য হলেন বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের গ্যালারি-১ এ সংগঠনটির এক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সীমান্ত গোস্বামী জয়, জয়েন্ট সেক্রেটারি রুবাইয়াৎ ইসলাম রূপক ও জুনাইদ মোস্তফা প্রান্ত, এক্সিবিশন বিষয়ক সম্পাদক তাসনিম মুনা, এক্সিবিশন এক্সিকিউটিভ মোহাম্মদ নাইমুল ইসলাম, চিফ ইন্সট্রাক্টর আনিসুল গারিবিন চৌধুরী, ট্রেইনার আজহারুল ইসলাম ও আশিক সাকিব, সাংগঠনিক সম্পাদক কানিজ রুবাইয়্যাত রিচি, সহকারী সাংগঠনিক সম্পাদক মোঃ আকিব খান, অর্থ সম্পাদক তাশরিফ জামান রাইয়ান, সিনিয়র অফিস এবং আর্কাইভ সেক্রেটারি তনক দেওয়ান, সহকারী দপ্তর সম্পাদক আসাদুল্লাহ আসাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রান্ত রায়, ডিজাইন এক্সিকিউটিভ সাবা রাইদা ফারুকী, সানজিদা আফরিন জিম ও আনিকা জাহিন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ জুন দেশের প্রথম বিশ্ববিদ্যালয় ভিত্তিক ফটোগ্রাফি ক্লাব হিসেবে যাত্রা শুরু করে সংগঠনটি।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-০৬




