সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলনের ধারাবাহিকতায় ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমি ও সাধারণ সম্পাদক মিলে ওয়ার্ডকে সুসংগঠিত করার জন্য দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তরুণদের মধ্যে থেকেই নতুন নেতৃত্ব সৃষ্টি করা হবে এবং তা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ‘আপনারা জানেন ৫১ বছর পূর্বে পাকিস্তানের কাছ থেকে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু আজ আমরা পাকিস্তানকে ছাড়িয়ে গেছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে আজ সমাদৃত। ত্রিশ হাজার কোটি টাকা খরচ করে পদ্মা সেতু নির্নাণ করা হয়েছে। করোনাকালীন সময়ে আমরা দেখেছি একজন মানুষও না খেয়ে মারা যায় নি। যা জননেত্রীর সুযোগ্য নেতৃত্বের ফসল। তবে স্বাধীনতা বিরোধীদের কাছ থেকে সর্তক থাকতে হবে। আমরা দেখেছি মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধীরা আমাদের মধ্য থেকেই ছিল। আমাদেরকে সজাগ থাকতে হবে। তারা বিভিন্নভাবে দলে অনুপ্রবেশ করছে। দেখা যায়, তিনি ভাই তিন দল করে। তাদের বিষয়ে সর্তক থাকতে হবে। ধান্দার রাজনীতি করলে হবে না, স্বচ্ছতার রাজনীতি করতে হবে।’
গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শেখঘাট আজাদ সেন্টারে ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রোকন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক মিয়ার পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে থাকা জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম পুতুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ সেলিম, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, শ্রম বিষয়ক সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিম জুনেল, সুদীপ দে, রোকসানা পারভীন, মহসিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, শিপা বেগম শুপা, এডভোকেট তারাননুম চৌধুরী, রকিবুল ইসলাম ঝলক, জুমাদিন আহমদ, ইলিয়াস আহমদ জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব আফসার আজিজ।
এসময়ে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মুফতি আব্দুল খাবির, আব্দুর রব হাজারি, সালাউদ্দিন বক্স সালাই, সৈয়দ আনোয়ারুস সাদাত, সোয়েব বাসিত, এম.এ খান শাহীন, মাহবুব খান মাসুম, শেখ সোহেল আহমদ কবির, জাবেদ আহমদসহ ওয়ার্ড আওয়ামী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মহানগর আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের পরিচালনায় আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরবৃন্দের মতামতের ভিত্তিতে ওয়ার্ডের সভাপতি হিসাবে রোকন আহমদ এবং সাধারণ সম্পাদক হিসাবে মানিক মিয়া নির্বাচিত হন। সম্মেলনের প্রথম অধিবেশন কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে শুরু হয়। ওয়ার্ড আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের জন্য দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে




