সরকার পতন আন্দোলন বেগবান করতে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। আন্দোলন সংগ্রামে যারা সামনে থেকে নেতৃত্ব দিবে তাদেরকে নেতা নির্বাচিত করতে হবে।
১৮নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিলকে সামনে ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী একথা বলেন।
১৮নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল এর সভাপতিত্বে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট মোঃ আতিকুর রহমান শাবু।
সিটি মেয়র আরিফুল হক চৌধুরী তাঁর বক্তব্যে আগামী ৮ অক্টোবর ১৮নং ওয়ার্ড বিএনপির সম্মেলন এর তারিখ ঘোষণা করেন। স্হান নির্ধারণ করেন শাহী ঈদগাহ।
ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সকল সদস্য ও পাড়া কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের নিয়ে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য মাসুক এলাহি, মাহবুব খান এলু, মিজানুর রহমান, আব্দুল মুকিত, মোবারক হোসেন ফাত্তাহ্, তারেক আহমদ খান, কুমারপাড়া আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল মুনিম কামাল, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লাকী, হাজী বদরুল, আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুমিন, সাকের আহমদ, ঝেরঝেরীপাড়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হক সুন্না, মোহাম্মদ ফয়েজ, উবায়দুর রহমান সজীব, ঝর্ণার পার আঞ্চলিক কমিটির সভাপতি জাকির মোহাম্মদ ইফতার খান, সাধারণ সম্পাদক মাসুম আহমদ মুসা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ, ঝেরঝেরীপাড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক রাহাত খান মুন্না, কুমারপাড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/




